চাঁদপুরের কচুয়ায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সহাস্রাধিক নারী পুরুষের অংশগ্রহনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,আব্দুল বাতেন সরকার,ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান , দপ্তর সম্পাদক মনির হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ প্রমূখ।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, শফিকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম,লিটন মুন্সি, কাজী জহির আলম টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম, বিল্লাল হোসেন,মোঃ শাহাদাত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরপ্রধান,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া,পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেনসহ জনপ্রতিনিধি,সুধীজন ও দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহন করেন।
ছবি: কচুয়া পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন।




















