চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৩ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ আগস্ট) অত্র কলেজ হলরুমে সু-শৃঙ্খল পরিবেশে আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ আহছান হাবীব চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী ও হিতৈষী সদস্য এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম চৌধুরী,কলেজ গভর্নিং বডির সদস্য মাসুদ মোল্লা,ধড্ডা,দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুছ ছোবহান, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সী,প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ মাসুদ আলম,সহকারী অধ্যাপক রনেশ কুমার পোদ্দার, সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী অধ্যাপক মোঃ এবারত উল্যাহ মানিক।
পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক মজুমদার।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সাদিয়া ইসলাম উর্মী,আফসানা আক্তার,নাজমুন নাহার,তাসপিয়া,সাজ্জাদ হোসেন ও হোসাইন মজুমদার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আলাউদ্দিন মুুন্সী,সিনিয়র প্রভাষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষিকাবৃনন্দ,শিক্ষার্ থীবৃন্দ।




















