চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি ১৮৭৮ এর ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম–পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমন, কার্যকরি সভাপতি লিটন মোল্লা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার এর কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ কালে মালিক সমিতি শুভেচ্ছা বিনিময় করেন, এ সময় নবাগত এই পুলিশ সুপার বলেন, জেলার যানঝট নিরশন এবং মাদক নির্মুল ঘোষণা করেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আর মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার নানাহ সমস্যার বিষয় গুলি তুলে ধরেন, বিশেষ করে মালিক শ্রমিকরা হয়রানির শিকার যেনো না হতে হয়। এবং অটো চালকদেরকে ডাইভিং লাইসেন্সের ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মোঃ লিটন মোল্লা, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবলু,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দগণ।
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে জেলা সিএনজি মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- 45
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















