ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 127

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এই অপচেষ্টাগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম। দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে, তখন তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। যেগুলোতে তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে

আপডেট : ১০:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২