চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী
উপলক্ষে ১৮২নং ছেংগারচর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও
অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম ভাইয়ের আয়োজন মিলাদ মাহফিল ও দোয়া
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ১৮২নং ছেংগারচর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়
পরিচালনা কমিটির সদস্য মো. আল-আমীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৯নং ওয়ার্ড
কাউন্সিল বোরহান উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ছেংগারচর পৌর সাবেক সহায়ক
সদস্য মাহফুজ শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছেংগারচর আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















