২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মতলব উত্তরের আতিক উল্লাহ সরকারের স্মরণে সকল শহীদদের
বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১আগস্ট) বিকেলে মতলব উত্তরের পাঁচআনি চৌরাস্তা বাজারে যুবলীগের কার্যালয়ে
কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও
সমাজসেবক, চাঁদপুর-২ আসন হতে আগামি দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য
প্রার্থী এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও দোয়া
অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি
দেওয়ান মো. জহির। বিশেষ অতিথির বত্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম
ফারুক।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সুলতান মোল্লার সভাপতিত্বে ও কলাকান্দা
ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ছাত্রলীগ নেতা মো.
সাইফুল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. ইমরান হোসেন।
মিলাদ মাহফিল কবর জিয়ারত ও দোয়ার পূর্বে গ্রেনেড হামলায় নিহত আতিকের স্মরণে ফুল
দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আতিকের পরিবারের
খোঁজখবর নেন যুবলীগের নেতৃবৃন্দ।




















