চাঁদপুরে ফরিদগঞ্জে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদের
মানববন্ধ স্থগিত করে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন
থানা পুলিশ। গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার
অভিযোগকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধনের
জন্য জড় হয় শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী।
এসময় থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান
শিক্ষার্থীদের মানববন্ধন না করার নির্দেশ প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে
আসামীদের আইনের আওয়াতায় এনে ব্যবস্থা গ্রহন করবে।
তিনি আরো বলেন, অপরাধীকে গ্রেফতার করতে আমরা
সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ আইনের উর্দ্ধেনয়।
একটা অপরাধ হওয়ার কারনে তোমরা কোন ভুলপথে গেলে,
তোমরা ক্ষতিগ্রস্থ হবে। তোমরা আইনের প্রতি আস্থা
রাখতে পারো।
জানাযায় গত ২৩ আগষ্ট মঙ্গলবার ফুটবল খেলাকে কেন্দ্র
করে প্রতিপক্ষের হামলায় গাজীপুর আহ্ধসঢ়;মাদিয়া ফাজিল
ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র সাজেদুল
ইসলাম’কে আহত করা হয়। আহত সাজেদুল ইসলাম ঢাকা
মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে
এ ঘটনা ঘটে। আহত সাজেদুল ইসলাম (১৭) ফরিদগঞ্জ
পৌর এলাকার কেরোয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের
ছেলে। এ ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত
অভিযোগ দায়ের করেছেন আহত সাজেদুল ইসলামের বড়
ভাই রিয়াজুল হাসান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. গিয়াস উদ্দিন বলেন, থানার
অফিসার ইনসার্চ আবদুল মান্নান এর আশ্বাসে
শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফেরত যায়। আমরা আশা করি
দ্রুত সময়ে মধ্যে আপরাধী আইনের আওয়াতায় আনা
হবে।




















