ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগনের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না – ইঞ্জিনিয়ার মমিনুল হক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • 46
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সম্মূখ থেকে র‍্যালী বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।
এরপূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার ১২ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার,ফেষ্টুন নিয়ে জড়ো হতে থাকে স্কুল সম্মূখে। র‍্যালী শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে হাজীগঞ্জ বাজার মুখর হয়ে উঠে। বাজারে প্রায় আধা ঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি প্রধান অতিথির বক্তব্য মমিনুল হক বলেন,
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং জনগনের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।সরকারের অত্যাচার নির্যাতনে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দল,একদফা দাবিতে চলমান আন্দোলন আরো বেগবান করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি , রাজনৈতিক দৈন্যদশায় পড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। এই মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগের কোন বিকল্প নাই। সবাইকে শেখ হাসিনা পতনের যে লড়াইয়ে নেমেছেন সে লড়াইয়ে জিততে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জন্য রাজপথে থাকার আহবান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় সহ-সভাপতি মো. মনিরুরজ্জামান মনির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জনগনের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না – ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩