বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা শাহরাস্তি ঠাকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দলীয় নেতৃবৃন্দ, এতিম হাফেজদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য, চাঁদপুর-৫,শাহরাস্তি-হাজীগঞ্জ, নির্বাচনী এলাকা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন এর নির্দেশনা দোয়া ও মোনাজাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল জব্বার, যুবদল নেতা কেপায়েত, সুমন, সোহেল, আরমানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি ও শারীরিক উন্নতি কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষভাবে দোয়া করা হয়।




















