ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের মোহাম্মদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার বিনষ্ট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • 51
হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষি মাঠে একটি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক উপজেলা প্রশাসনের পক্ষে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির মাওলানা মো. শহীদুল্লাহ ওই ইউনিয়নের মোহাম্মদপুর কৃষি মাঠে তার জমির চারদিকে পাড় বেঁধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করছেন। এতে ওই মাঠের কৃষি জমি ধ্বংসসহ সেচ প্রকল্প ক্ষতির আংশকা দেখা দেয়। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জমি ও ড্রেজারের মালিকসহ শ্রমিকেরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নির্দেশনায় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান থাকবে বলে তিনি জানা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের মোহাম্মদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার বিনষ্ট

আপডেট : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩