ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধেররা ইমামে দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • 74
হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর মরহুম পীর সাইয়্যেদ জাহান শাহ মোজাদ্দেদীর বড় সাহেবজাদা সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর নেতৃত্বে এ জশনে জুলুসটি বের হয়।
এদিন জশনে জুলুসটি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জশনে জুলুসটি দরবার শরীফের মসজিদে এসে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের পূর্বে অনুষ্ঠানস্থলে শেষ হয়।
আলোচনা সভায় দোয়া ও মোনাজাত করেন, সাইয়্যেদ মাখদুম শাহ মোজাদ্দেদী আল মাদানী। এর আগে তিনি পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি মাওলানা এ.এইচ.এম আহসান উল্যাহ আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আব্দুর রাহীম প্রমুখ। এ সময় ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধেররা ইমামে দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস 

আপডেট : ০৫:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩