ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 45
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলে শাহরাস্তিতে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের চিতোষী জৈনপুরী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এর মহাপরিচালক (ডিজি), চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও আইইবি ঢাকা সেন্টার এর চেয়ারম্যান, হাজীগঞ্জের কৃতি সন্তান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ট নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। যার ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমে এসেছে। আমাদের আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত উন্নয়ন হয়েছে। আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। যার ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কাছে অনুকরণীয় ও প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুসরণীয়।
প্রকৌ. মোহাম্মদ হোসাইন আরো বলেন, আমরা সমৃদ্ধ ও ষ্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই, আগামি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে আবারো প্রধানমন্ত্রীর আসনে আসীন করতে হবে। এ লক্ষ্যে আমাদেরকে (নেতাকর্মী) কাজ করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামান আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ুন কবির হিরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, উপ-সম্পাদক সুমন দর্জি, উপজেলা ছাত্রলীগ নেতা, মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজনসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কোরআনে হাফেজ ও আলেম সমাজ।

উল্লেখ্য, এদিন সকালে চিতোষী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মরহুম হাবিবুর রহমান দোলনের কবর জিয়ারত করেন এবং স্বজনদের খোঁজ খবর নেন। এরপর দুপুরে হাজীগঞ্জ উপজেলায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩