ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • 45
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে ৩০ সেপ্টেম্বর শনিবার খাটরায় অনুষ্ঠিত হয়েছে ২৮ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কোরআন-সুন্নাহ্ ভিত্তিক আজিমুশ্বান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
মসজিদ-ই-রওয়ান আলআছ ও’ছি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন ইসলামিক স্কলার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বিশ্বখ্যাত ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীণ পীর আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী মাদ্দাজিল্লুহুল আলিয়া। তিনি বলেন, কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামের শান্তির বানী রাষ্ট্রীয়ভাবে কায়েম না হলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও দূর্ণীতি প্রতিরোধ করা সম্ভব নয়।
হাজীগঞ্জ প্রেসক্লাব’র সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব গাজী মোঃ হাবিবুর রহমান জীবনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ব্রাম্মনবাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের পীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।
বিষয় ভিত্তিক কোরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের বাইতুল মোকাদ্দাছ জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী আল আবেদী। বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাহবুবুল হক আল আবেদী, খাটরা আহম্মদীয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ নূরে আলম, কচুয়ার মাওলানা আরিফুর রহমান তাহেরী প্রমুখ। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ তাশরীফ এনেছেন।
মাহফিল পরিচালনা করেন মসজিদ-ই-রওয়ান আল আছও’ছি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ শাহ জাহান মাস্টার।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কোরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী 

আপডেট : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩