হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন (৫৮) আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রোববার (১ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় তিনি তাঁর চাঁদপুরের আদালত পাড়ায় বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন। মরহুম মো. জাকির হোসেন চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদি গ্রামের মৃত ইউছুফ আলী মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মো. জাকির হোসেন এর মৃত্যুতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।




















