ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের বাজারে আনুষ্ঠানিকভাবে (HONOR) অনার স্মার্টফোনের যাত্রা শুরু 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 30

চাঁদপুরের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড (HONOR) অনার।

গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় স্মার্টফোন (HONOR) অনার এর চাঁদপুর জেলার (ডিস্ট্রিবিউটার) পরিবেশক প্রতিষ্ঠান মোবাইল হেভেনে কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।

এসময় চাঁদপুর জেলার স্মার্টফোন (HONOR)অনার এর (ডিস্ট্রিবিউটার) পরিবেশক  মোবাইল হেভেন প্রতিষ্ঠানের প্রোপাইটর বিধু ভূষন রায় (সুজন),স্মার্টফোন অনারের চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ও ওমর ফারুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২নং ওয়ার্ড কমিশনার মনির হোসেন সাগর,মোবাইল ব্যবসায়ী আবুল হাসেম হাসু,ওমর ফারুক, নজরুল  ইসলাম,রিপন দে,সুজন দাস তাপস, মোঃ নেওয়াজ হোসেন ঝুটন উপস্থিত ছিলেন।

স্মার্টফোন (HONOR) অনার  এর (ডিস্ট্রিবিউটার) পরিবেশক  মোবাইল হেভেন প্রতিষ্ঠানটির  প্রোপাইটর বিধু ভূষন রায় (সুজন) জানান, বাংলাদেশের মানুষেরা প্রযুক্তিপ্রেমী, এবং সব সময় নতুন নতুন প্রযুক্তি এবং প্রযুক্তিপণ্যে আগ্রহ তাঁদের। (HONOR) অনার স্মার্টফোন ব্র্যান্ড চাঁদপুর জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি। এ নিয়ে আমি গর্বিত। অনার স্মার্টফোনে উচ্চমানের তথ্যপ্রযুক্তির সমন্বয় রয়েছে, যা চাঁদপুর জেলার গ্রাহকদের নতুন ধরনের প্রযুক্তির অভিজ্ঞতা দেবে। এ ছাড়া, ব্যবহারকারীদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা কাজে নতুন ধরনের অভিজ্ঞতা দেবে এই নতুন স্মার্টফোন ব্র্যান্ড। একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কিনতে আগ্রহী হলে অনার হতে পারে একটি ভালো বিকল্প।

তিনি আরো জানান, স্মার্টফোন (HONOR) অনার ব্র্যান্ডটি এরই মধ্যে বাংলাদেশে সক্রিয় হয়েছে, এবং দেশের গ্রাহকদের উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা ও সুবিধা দেবার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় অনারের বেশ কিছু প্রযুক্তিপণ্য শিগগিরই চাঁদপুর জেলার প্রতিটি  উপজেলার বাজারে পাওয়া যাবে।

উল্লেখ্য,স্মার্টফোন ব্র্যান্ড অনার ২০১৩ সালে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত চীনের মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এটি। সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী প্রযুক্তির জন্য অনার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারেও ব্যবসা প্রসারিত করতে শুরু করে ব্র্যান্ডটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের বাজারে আনুষ্ঠানিকভাবে (HONOR) অনার স্মার্টফোনের যাত্রা শুরু 

আপডেট : ০২:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩