হাজীগঞ্জ বনফুল সংঘের ২০২৪-২৫ সেসনের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বনফুল সংঘের কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের পরে স্বাগত বক্তব্য রাখেন, বনফুল সংঘের আহবায়ক মো. মনির হোসেন খান।
আহবায়ক কমিটির সদস্য মাইনুদ্দিন মুক্তারের সঞ্চালনায় ২০২৪-২৫ সেসনের কার্যকরী কমিটি ঘোষনা করেন আহবায়ক মো. মনির হোসেন খান। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন বনফুল সংঘের সদস্যরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচিত কমিটির সভাপতি রোটা. রুহিদাস বণিকের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মুক্তার সঞ্চালনা পরিচিত সভা বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ড. আলমগীর কবির পাটওয়ারী, সদস্য ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সিনিয়র সহ-সভাপতি কাজী নুরুল আলম, সহ-সভাপতি সালাউদ্দিন ফারুক, উপদেষ্টা সদস্য আজম হোসেন টুনু, সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম, সহ-সাধারণ সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম জুয়েলসহ অন্যান্যরা।
পরিচিত সভা কার্যকরী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি রোটা. রুহিদাস বনিক, সিনিয়র সহ-সভাপতি কাজী নুরুল আলম, সহ-সভাপতি সালাউদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মুক্তা, কাজী তাওহিদুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাহআলম, অর্থ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক ইবায়েদুর রহমান মামুন, প্রচার সম্পাদক মো. মাইনুদ্দিন রাজন, সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন মিন্টু, সহ-ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ প্রধানীয়া, সাহিত্য সম্পাদক আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, সম্মানিত সদস্য রোটা. আহসান হাবিব অরুন, বাবু গোবিন্দ সাহা, এস এম আক্তার হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শাহজামাল, রাখাল বণিকসহ আরো অনেকে।




















