ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে ধেররা বাজার মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 29
হাজীগঞ্জে পৌরসভার ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে ধেররা বাজার মৎস্য ব্যবাায়ীরা মানববন্ধন পালন করেছে। গতকাল রবিবার (১৫ অক্টোবর) বিকেলে ধেররা বাজারের মৎস্য আড়ৎ এর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ধেররা মৎস্য আড়ৎ ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্তকারে বক্তব্য রাখেন, ধেররা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া বেপারী, সহসভাপতি নির্মূল চন্দ্র দাস, আনিছুর রহমান, রিয়াজ হোসেন।
ওই সময় সহসাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র দাস, কোষাধ্যক্ষ লক্ষী কান্ত দাস, সদস্য শাহদাৎ হোসেন, শুনীল সরকার, নীল কান্ত দাস, শাহআলম বেপারী, রহমত উল্ল্যাহ, রাজীব দাস, শুধাংশ দাস, শাহীন মিয়া, কৃষ্ণা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত তারা বলেন, এ বছর পৌর কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স নবায়ন বন্ধ করে দেয়। বৈধ ব্যবসার স্বার্থে পৌর মেয়র মহোদয় যেন ধেররা বাজার মৎস্য ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, এই বাজার নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ভবিষ্যতে যে রায় দিবে আমরা মেনে নেব। তবে এরপূর্বে ব্যবসা রক্ষার্থে আমরা অনতিবিলম্বে ট্রেড লাইসেন্স পেতে মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ট্রেড লাইসেন্স নবায়নের দাবিতে ধেররা বাজার মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন 

আপডেট : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩