ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নিবন্ধন ও সনদ ব্যতীত প্র্যাকটিস করার অপরাধে পশু চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • 56
হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে কথিত পশু চিকিৎসককে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। গত সোমবার (২৩ অক্টোবার) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রিয়াদ পোল্ট্রি ও হ্যাচারি ফিড নামক প্রতিষ্ঠানে এ ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
এ সময় রিয়াদ পোল্ট্রি ও হ্যাচারি ফিডের মালিক পশু চিকিৎসক আলহাজ¦ মো. নুরুল ইসলামের বিরুদ্ধে তাৎখনিক মামলা দায়ের এবং মামলায় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস করার অপরাধে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ অনুযায়ী তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই সময়ে আগামি এক মাসের মধ্যে আলহাজ¦ মো. নুরুল ইসলামকে নিবন্ধন করার জন্য সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহিন মিয়া। ভ্রাম্যমান আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে নিবন্ধন ও সনদ ব্যতীত প্র্যাকটিস করার অপরাধে পশু চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৫:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩