ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের ৩ দিনের রিমান্ড | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • 119

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে সকালে মকবুল হোসেনকে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মকবুল হোসেনকে। পরে রাতে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, মকবুল হোসেনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। এই আসামির সঙ্গে আরো আসামিরা ছিল। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার।

মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ৩টি মামলার মধ্যে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় মকবুলকে এক নম্বর আসামি করা হয়।

ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের দ্বন্দ্ব থেকে গত সোমবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত, সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ করা।

তবে কোনো দোকানই নিজে চালাতেন না তিনি। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুজনকে ভাড়া দিয়ে রেখেছেন।

গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টায় নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন মঙ্গলবারও দিনভর থেমে থেমে সংঘর্ষ চলে।

মঙ্গলবার রাতে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন মারা যান।

বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংঘর্ষে আহত দোকানী মোরসালিন (২৬)।

এ সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। এজাহারে নাম উল্লেখ করা ২৪ আসামির সবাই নিউমার্কেট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের ৩ দিনের রিমান্ড | Rknews71

আপডেট : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২