ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জামাতের আমির শরীফ উল্লা গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • 40

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আশ্রাফপুর ইউনিয়নের
জামাতের আমির মোঃ শরীফ উল্লা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত্রে
উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত
করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ। গ্রেফতারকৃত মোঃ
শরীফ উল্লা আশ্রাফপুর ইউনিয়নের উত্তর চক্রা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত
আসামী নাশকতার মামলার আসামী। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন
আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন
আইনে ১২জন বিএনপি ও জামাতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় জামাতের আমির শরীফ উল্লা গ্রেফতার

আপডেট : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩