আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার বিকেলে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সিআইপি জালাল আহমেদের সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহমেদের সহধর্মিনী মাইমুনা জালাল ইকরা।
ইউনিয়ন আওয়ামীলীগের নেতা হাজী মো. নুরুজ্জামান সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহাদাত হোসেন আরিফের সঞ্চালনায় বক্তব্যে প্রধান অতিথি মাইমুনা জালাল ইকরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে স্মার্ট একটি দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত করাচ্ছেন, সেই লক্ষ্যে আমাদেরও লক্ষ্য ফরিদগঞ্জকে একটি স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সিআইপি জালাল আহমেদকে বিজয়ী করতে আমাদের প্রত্যেককেই সঠিক অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রেখে আগামীতেও সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফরিদগঞ্জের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত অসহায় জনসাধারণের পাশে সবসময় থাকতে চান আপনাদের নন্দিত নেতা, গরীব দুঃখী মানুষের নেতা সিআইপি জালাল আহমেদ। অতীতে যেভাবে বিভিন্ন সহযোগিতায় ওনাকে পাশে পেয়েছেন, এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই সহযোগিতার হাত আরও দীর্ঘ হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রসহ নারী জাগরণ ও নারী শিক্ষার প্রতিও আমাদের সুনজর থাকবে। মেধাবী জাতি তৈরিতে এবং দারিদ্র্য দূরীকরণে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আপনাদের যোগ্য নেতা বাছাই করে ভোট দিন। সিআইপি জালাল আহমেদের পাশাপাশি আমাকেও আপনারা পাশে পাবেন।’
উঠান বৈঠক পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। এরপর বালিথুবা পূর্ব ইউনিয়ন জনগণের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং তরুণ সমাজসেবক জনাব পাবেল পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক আবু তালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম পাটোয়ারী, কাতার প্রবাসী সাহেদ হাসান, বালিথুবা পূর্ব ইউনিয়নের আবুল বাশার, মো. জসিম, মো. মুক্তার আহমেদ, সাহেদ হাসান, জাহাঙ্গীর মিজি, মাহবুব আলম মানিক, হুমায়ুন হাজী, নুরে আলম কালু, তানজীর হোসেন রিমন, হোসেন খলিফা, মো. আজাদ প্রমুখ।
এসময় উপস্থিত সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক লিফলেট এবং সিআইপি জালাল আহমেদের নিজ অর্থায়নের উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আবদুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আবু জাফর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মাসুম পাটওয়ারী, ৮নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরন হোসেন মোহন, ছাত্রলীগ নেতা সাফায়েত উল্লাহ, শাহাদাত তপাদারসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




















