ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে তফসিলকে স্বাগত জানিয়ে সংসদের পক্ষে আনন্দ মিছিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • 34
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এর পক্ষে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ  এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ১৫ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ সিটি শপিং সেন্টারের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল।
এ সময় মিছিলে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নৌকার নামে স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম রাসেল,ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন,পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারিসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতারা অংশ নেন।
এ সময়ে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল বলেন,নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে তফসিলকে স্বাগত জানিয়ে সংসদের পক্ষে আনন্দ মিছিল

আপডেট : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩