ঘূণিঝড় মিধিলার প্রভাবে চাঁদপুরের ফরিদগঞ্জে শীতকালিন সবজি
চাষে কৃষকদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫টি ইউনিয়ন ও একটি
পৌরসভা মিলিয়ে ১৬টি ইউনিয়নের কৃষি আবাদ নির্ভর
অধিকাংশ পরিবার। কৃষি নির্ভর এ উপজেলার সবজির চাহিদা
মিটিয়ে শীতকালিন সবজি পাশের জেলা-উপজেলা গুলোতে রপ্তানি হয়
বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৮৩৭০ হেক্টর জমিতে
আমন ফসলসহ ৯০৯০ হেক্টর জমিতে কৃষি আবাদ হয়েছে। এর মধ্যে
ক্ষতি হওয়ার আশঙ্কায় রয়েছে আমন ৮৫ হেক্টর, শাক-সবজি ৩৯০ হেক্টর,
ধনিয়া ৭৫ হেক্টর, সরিষা ৪০ হেক্টর, খিরা ২০ হেক্টর, মরিচ ১৯ হেক্টর
রয়েছে।
সবজি চাষী জাকির হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল করিম
জানান, সবজি বিক্রি করে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে
বাজারে বিক্রি করে কিছু টাকা ইনকাম করতাম। বৃহস্পতিবার রাত
থেকে হঠাৎ ঝড় বৃষ্টিতে আমাদের আবাদ করা সবজি পানির নিছে
তলিয়ে গেছে। আমাদের ফসল তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতির মুখে
পড়তে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর
সরকার জানান, ঘূণিঝড় মিধিলির প্রভাবে শীত কালিন সবজি
ফসলের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি দ্রæত নেমে গেলে আমন
ফসলের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হবে না।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় অধিনস্থ প্রকল্প বাস্তবায়ন
অফিস সূত্রে জানা যায়, ঘূণিঝড় মিধিলির প্রভাবে ক্ষয়ক্ষতির
তালিকা করা হচ্ছে। এখনো চুড়ান্ত হয়নি।
ফরিদগঞ্জে মিধিলির প্রভাবে কৃষি আবাদের ক্ষয়ক্ষতি
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















