ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী ইউএনও’কে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • 31
হাজীগঞ্জে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের মরহুম কাজী বজলুল হক গ্রন্থাগারে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষ মো. আবু ছাইদ বিদায়ী সংবর্ধিত অতিথি মো. রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে অনুভূতি প্রকাশ করেন বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি, অধ্যক্ষসহ সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম ও বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো বক্তব্য দেন, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মনিকা দেবনাথ প্রমুখ। বক্তব্য শেষে স্মৃতিসরূপ সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র দে, মো. শাহজাহান মুন্সীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিদায়ী ইউএনও’কে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজের সংবর্ধনা

আপডেট : ১১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩