ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নবাগত ইউএনওকে কাকৈরতলা জনতা কলেজের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 46
হাজীগঞ্জে কাকৈরতলা জনতা কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী নেতৃত্বে বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ঐহিত্যবাহী কাকৈরতলা জনতা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন আজাদসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১১ ডিসেম্বর) তাপস শীল হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

সম্প্রতি ইসির নির্দেশনা অনুযায়ী দেশের ১১০ উপজেলার ইউএনও বদলীর কার্যক্রমের অংশ হিসাবে তিনি হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। আর হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে নবাগত ইউএনওকে কাকৈরতলা জনতা কলেজের সংবর্ধনা

আপডেট : ০৭:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩