ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 39
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে হাজীগঞ্জে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল।
জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনা মোতাবেক, হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
এ সময় তিনি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নিয়ে কারচুপি, যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা না থাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল জানান, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৫:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩