ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 61
হাজীগঞ্জে চুরি যাওয়া মালামাল ও নগদ টাকাসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তারা হলো, হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়ীর মো. হাবীব (৩৫), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের এসা গাজী বাড়ীর মো. নাছির (২৮), দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়ীর মো. রাকিব হোসেন (২৮) ও বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মো. চাঁন মিয়া (২৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. নুরুল আলম, মো. নাজিম উদ্দীন, মো. খুরশিদুল আলম ও সহকারী উপ-পরিদর্শক পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে চোরাইকৃত একটি সিএনজিচালিত স্কুটার, ১৪’টি গ্যাস সিলিন্ডার বোতল, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা জব্দ এবং আন্তঃজেলা চোরচক্রের সদস্য মো. হাবিব, মো. নাছির. মো. রাকিব হোসেন ও মো. চান মিয়াকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জসহ জেলা প¦ার্শবর্তী জেলার বিভিন্ন উপজেলায় চুরি করে আসছে।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুরসহ আশপাশের জেলাসমূহের বিভিন্ন স্থানে চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ 

আপডেট : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩