চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম পথসভায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করছেনে মো. আহসান হাবিব।
বৃহস্পতিবার (২১) দুপুরে হাজীগঞ্জর বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুঁড়ি গ্রামে অনুষ্ঠিত পথসভাটি জনসভায় রূপ নেয়। সভার শুরুতেই আওয়ামী লীগ নেতা মো. আহসান হাবিবের নেতৃত্বে কয়েক শতাধিক নারী ও পুরুষ যোগ দেন।
সভায় বক্তব্য দেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমসহ আওয়ামী লীগ নেতা মো. আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল ইসলামসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দসহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন




















