দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা উপলক্ষে পথসভা ও প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন – নির্বাচন হচ্ছে ঈদ উৎসব। এই উৎসবে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় দিন। কেউ কষ্টে থাকুক সেটা আমি চাইনা। সবাই যাতে ভালো থাকে সেজন্য কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা সবাই গলায় পরবো।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থান শান্তিতে রাখেন।
১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্ত্বে ও সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার পরিচালনায় আরো বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, বর্তমান মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়মীলীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া।
পরে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছে।




















