চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজারে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ড.মোহাম্মদশামছুল হক ভূঁইয়ার ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর)সন্ধ্যায় কার্যালটির উদ্বোধন হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা মোঃ রফিক চৌধুরীর সভাপতিত্বে ও পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর ডালির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বালিথুবা পূর্ব ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু তাহের মিন্টু, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিহন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতাও ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিয়াজী, আনোয়ার হোসেন বেপারী, দলিল লিখক সুলতান মাহমুদ,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















