ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে’ অনুষ্ঠানের লক্ষ্যে মতলব উত্তর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 37

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারককে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচনের স্বার্থে’ প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপ সচিব মো. মিজানুর রহমান
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’ মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার স্থলে উপযুক্ত কর্মকর্তা
পদায়নের জন্য বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে দেওয়া আলাদা চিঠিতে
জানানো হয়েছে, চাঁদপুর মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত
দিয়েছে ইসি। এই থানায় নতুন ওসি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
৫ নভেম্বর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কর্তৃক স্বাক্ষরিত
এক আদেশপত্র দেন। আর মোহাম্মদ রাশেদ মোবারক ৭ নভেম্বর বিকেলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্ত (ওসি) পদে যোগদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে’ অনুষ্ঠানের লক্ষ্যে মতলব উত্তর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

আপডেট : ০৮:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩