ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হলে বিএনএমের বিজয় সুনিশ্চিত: গণসংযোগকালে ড. মোঃ শাহজাহান 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • 42
এদেশের মানুষের ভোটের অধিকারসহ সকল মৌলিক অধিকার রক্ষায় বিএনএম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনএম থেকে সারাদেশে এই অধিকার রক্ষার দায়িত্বে শতাধিক সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে রয়েছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ সম্পন্ন হলে বিএনএমের বিজয় সুনিশ্চিত।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন সুন্দর ফরিদগঞ্জ গড়ার যেই ইচ্ছে আমার ছিল, সেটা পূরণ করতে চাই। ভোটের দিন আপনাদের দোয়া চাই, ভোট চাই। প্রচার-প্রচারণায় আপনারা প্রত্যেকে একেকজন ড. শাহজাহান হয়ে কাজ করুন, ইনশাআল্লাহ ৭ তারিখ বিজয় আসবে। সারাবিশ্বের কাছে ফরিদগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করতে চাই। আমাদের প্রায় শতাধিক প্রার্থী বিএনএম তত্ত্বকথা এবং মানবাধিকার বিষয়ে ইতিমধ্যেই সারাদেশে মানুষের মধ্যে সাড়া ফেলতে সমর্থ হয়েছে।
উপরের কথাগুলি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের প্রার্থী ড. মোঃ শাহজাহান  (নোঙ্গর প্রতীক)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর, পূর্ব আলোনিয়া, সন্তোষপুর, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
এর পাশাপাশি আজ ফরিদগঞ্জের আরও বেশ কিছু এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ ও নোঙ্গরের প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীগণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনএম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মমিন উল্ল্যা, বিএনএম নেতা নুরুল হোসেন ফারুকী, মনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মাসুদ হোসেন, জাকির হোসেন প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হলে বিএনএমের বিজয় সুনিশ্চিত: গণসংযোগকালে ড. মোঃ শাহজাহান 

আপডেট : ০৭:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩