আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বড়হলদিয়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন দানেশ বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক ও বিজয়ের বিজয়ের প্রতীক। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমি অনুরোধ করবো নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো ববলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তার হাতে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট রাষ্ট্র।
কেন্দ্র কমিটির সভাপতি নাছির উদ্দিন শাহ সভাপতিত্বে ও জয়দেব চন্দ্র রায়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, যুবলীগ নেতা মায়নুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।




















