বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের মো. শিহাব মজুমদার।
তিনি কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় ২১ তম বার্ষিক পরীক্ষায় হিফজুল কোরআন ৩০ পারা বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।
মো. শিহাব মজুমদার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদারের ছেলে।
এদিকে শিহাবের অর্জনে ওস্তাদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া চেয়েছেন, বাবা প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদার।




















