ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৫ আসনে, ৫ম বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হলেন মেজর অব: রফিকুল ইসলাম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 62

চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ আসনে ভোট যুদ্ধে  নৌকার প্রার্থী হিসেবে ৫ বার বিপুল ভোটে  বিজয়ী হয়ে রেকর্ড করলেন সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম।

রবিবার ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় জনগণের প্রত্যক্ষ ভোটে  এ ফলাফল করেন।

এ আসনটিতে টানা ৪ বারসহ ৫ বার সংসদ সদস্য হিসেবে  জিতে রেকর্ড গড়লেন তিনি মেজর (অঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

এবার ৬ষ্ঠ বারের মতো হেভিওয়েট নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ের প্রত্যাশায় নির্বাচন করে ফলাফলে বাজিমাত করলেন তিনি।

চাঁদপুর ৫ আসনের শাহরাস্তি উপজেলায় তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সর্বমোট ৮৩ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

তার মধ্যে তিনি শাহরাস্তি উপজেলায় ৪৫ হাজার ৯ শ ৪০ ভোট পান। যথাক্রমে হাজীগঞ্জ উপজেলায় ৩৭হাজার ২ শ৮৭ ভোট পান।

এদিকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ৩৮ হাজার ৬ শ ৩৬ ভোট পান।

তিনি হাজীগঞ্জ উপজেলায় ৩৬ হাজার ৩শ ১৮ ভোট এবং শাহরাস্তি উপজেলায় ২ হাজার ৩ শ ১৮ ভোট পান।

একইভাবে ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব সফিকুল আলম ফিরোজ দুই উপজেলা মিলে ২২ হাজার ৫ শ ৩৫ ভোট পান।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এবার জাতীয় সংসদের ২৬৪ চাঁদপুর ৫ আসনটিতে ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন ভোটার।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬ শ ৪৪ জন। একজন তৃতীয় লিঙ্গের  হিজড়া ভোটার ছিল। ভোটাররা হাজীগঞ্জ ৮৮টি কেন্দ্র ও শাহরাস্তি উপজেলা ৬৫  কেন্দ্রসহ  ১৫৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এছাড়া  সকাল ৮  থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিরতিহীন ভোটগ্রহণ চলে। প্রশাসনের তরফ থেকে সকল নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ভোটাররা নির্বিঘ্নে  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানা যায় আমাদের সংসদ সদস্য একজন যোগ্য প্রার্থী তিনি নৌকা প্রতীকে  বিজয়ী হওয়াতে আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি।
সাধারণ মানুষ নৌকাকে ভোট দিয়েছে। এতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। শাহরাস্তিবাসি আগামী পাঁচ বছরের জন্য অভিভাবককে ফিরে ফেলো। শাহরাস্তি হাজীগঞ্জ  উন্নয়নের যে মহাযজ্ঞ  রচিত হয়েছে। তার অবশিষ্ট কাজের পরিসমাপ্তি হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

চাঁদপুর-৫ আসনে, ৫ম বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হলেন মেজর অব: রফিকুল ইসলাম

আপডেট : ০৮:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪