ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টোরাগড়ে ২টি গরু চুরির ঘটনায় নিঃস্ব হলো অসহায় দিনমজুর পরিবারটি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • 43
হাজীগঞ্জে এক অসহায় দিনমজুরের আড়াই লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরি হয়েছে। এতে নিঃস্ব হয়েছে পরিবারটি। চুরির ঘটনায় বুধবার (১০ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মো. হারুন মজুমদার। তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মধ্য মজুমদার বাড়ির জিতু মজুমদারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে চোর বা চোরের দল হারুন মজুমদারের বাড়ির সামনে থাকা গোয়াল ঘরের দরজার হ্যাজবোল্টসহ ৫টি তালা ও শিকল কেটে গাভী দুইটি নিয়ে যায়। এর মধ্যে একটি গাভী লাল ও একটি সাদাকালো চিত্রা রংয়ের। লাল রংয়ের গাভীটি ১৫ দিন পূর্বে একটি বাছুর জন্ম দিয়েছিল।
ক্ষতিগ্রস্ত হারুন মজুমদার জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গাভী দুইটির গলায় পৃথকভাবে তালাবব্দ ও শিকল পেঁচিয়ে এবং গোয়াল ঘরের দরজায় ৩টি তালা দিয়ে তিনি বসতঘরে চলে আসেন। আসার সময় গরু দুইটিকে খাবার দিয়ে লাল রংয়ের গাভিটির সদ্যজাত বাছুরটিকে সাথে নিয়ে আসেন।
তিনি বলেন, বুধবার ভোরে ফজরের নামাজের পর গোয়ালঘরে গিয়ে দেখি গরু দুইটি নেই। চোরেরা গোয়াল ঘরের দরজার তিনটি তালা এবং গরু দুইটি গলায় পেঁচানো শিকল ও দুটি তালাসহ মোট ৫টি তালা কেটে গরুগুলো নিয়ে গেছে। এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি জানান, গরু দুইটি দাম আড়াই/তিন লাখ টাকা হবে।
ওই বাড়ির কবির মজুমদার বলেন, চার/পাঁছ বছর আগে একটি গাভী গরু কিনে লালন পালন করেন হারুন মজুমদার। গাভিটি ১৫ দিন আগে একটি বাছুর জন্ম দিয়েছে এবং সেই গাভীর প্রথম বাছুরটি অনেক বড় হয়েছে। ওই বাছুরটিও কয়েকমাস পরে বাছুর জন্ম দিবে। অথচ এই সময়ে গাভী দুইটি চোরে নিয়ে গেছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, তদন্তপূর্বক চোরদের চিহিৃত এবং গাভী দুইটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

টোরাগড়ে ২টি গরু চুরির ঘটনায় নিঃস্ব হলো অসহায় দিনমজুর পরিবারটি

আপডেট : ০৭:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪