ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অবস্থায় অটো চালকের লাশ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • 58
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর উপজেলার  পালাখাল-আলিয়ারা সড়কের  উত্তর সেঙ্গুয়া খালের পাড় থেকে সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ওই স্থানে হাত পা বাঁধা অবস্থায়  লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে  থানা পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থলে পৌছে হাত পা বাঁধা   অবস্থায় লাশ উদ্ধার করে।  সাব্বির হোসেন উপজেলার পালাখাল মডেল  ইউনিয়নের ভূঁইয়ারা  গ্রামে নানা জিলানীর বাড়িতে মা জাহানারা বেগমকে নিয়ে বসবাস করতো।
সাব্বিরের মা জাহানারা বেগম জানান, সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নাই। বিভিন্ন স্থানে  খোঁজার পর তাকে না পেয়ে রাতেই থানায় অবহিত করা হয়। বৃহস্পতিবার সকালে সাব্বিরের মা জাহানারা বেগম কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে পাঠনো হয়েছে।   এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

কচুয়ায় নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অবস্থায় অটো চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৬:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪