ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • 151

মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি ||

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে মো. সোহাগ হোসেন (৩২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দিকচাইল গ্রামের কৃষি মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এদিন শ্রমিকদের সাথে ধান কাটেন মো. সোহাগ হোসেন। বিকালে ধানকাটা অবস্থায় হঠাৎ করে তাঁকে বিষধর সাপে কামড় দেয়। এসময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যু | Rknews71

আপডেট : ০২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২