ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • 48

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফতুল্লার কুতুবপুরে অবস্থিত রূপসী গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক৷এসময় তারা বকেয়া বেতনের দাবিতে বঙ্গবন্ধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন না দিয়ে এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেন। ফলে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪