হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উওর ইউনিয়নের রাজাপুর ছিদ্দিকিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি (রবিবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট আবুল খায়ারের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা হাফেজ মোঃ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা মিলাত ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য ও ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পলাশ।
এসময় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক বিন্দু।




















