ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দশানী মোহনপুর উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 40
মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপদার।
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপদার প্রয়াত আওয়ামী লীগ নেতা ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে স্মরণ করে বলেন, আজকের এই দিনে সবচেয়ে বেশি খুশি হতেন দিপু চৌধুরী। তোমাদের এই সরব উপস্থিতি দখে। তিনি আজ আমাদের মাঝে নেই, তোমরা সকলেই উনার জন্য দোয়া করবে। যাতে সৃষ্টিকর্তা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, আলী মিয়া মহাদ্যিালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’সহ বিদায়ী শিক্ষার্ক্ষীরা। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দশানী মোহনপুর উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট : ০৭:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪