ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান মজুমদার আর নেই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 49
হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৈশাইদ পল্লী মঙ্গল এ.জি (আব্দুল গফুর) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ এমরান হোসেন মজুমদার (৫৬) আর নেই। সোমবার (১২ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া…রাজিউন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার মৈশাইদ পল্লী মঙ্গল এ.জি (আব্দুল গফুর) উচ্চ বিদ্যালয় ও নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ওই ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মজুমদার বাড়ির মরহুম আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. শাহ এমরান হোসেন মজুমদার দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। সোমবার দিবাগত রাতে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং এদিন রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
এ দিকে মো. শাহ এমরান হোসেন মজুমদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি গোলাম ফারুক মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
এছাড়াও মো. শাহ এমরান হোসেন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেন সর্দার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এমরান মজুমদার আর নেই

আপডেট : ১১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪