হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ১১ জন ও সাধারন (ইউপি) সদস্য পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন এবং ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, হাজী মো. আবুল কালাম (মুকুন্দসার), মো. শাহজাহান মিয়া (পূর্ব রাজারগাঁও), মো. মনির হোসেন পাটওয়ারী (পশ্চিম রাজারগাঁও), মো. রফিকুল ইসলাম (পূর্ব রাজারগাঁও), মো. রফিক পাটওয়ারী (পশ্চিম রাজারগাঁও), আলহাজ¦ মো. মিজানুর রহমান তালুকদার (মেনাপুর), মো. মফিজুর রহমান (পূর্ব রাজারগাঁও), মো. সিদ্দিকুর রহমান (পশ্চিম রাজারগাঁও), মো. আনোয়ার হোসেন (পূর্ব রাজারগাঁও), মো. আবুল কালাম (পশ্চিম রাজারগাঁও), মোহাম্মদ আক্তার হোসেন (পূর্ব রাজারগাঁও)।
নির্বাচনে যে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি তারা হলেন, মো. মফিজুল ইসলাম, মো. আব্দুল মালেক প্রধানীয়া, মো. নজরুল ইসলাম ও মো. সফিকুল ইসলাম।
একই দিনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৬ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, মোহাম্মদ সফি উল্যাহ্, খলিলুর রহমান, মো. মীর হোসাইন, মো. খোরশেদ আলম, মো. ওহিদুল ইসলাম ও কার্ত্তিক।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, তফসিল অনুযায়ী আগামি ১৫ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী আপিল দায়ের, ১৯-২০ ফেব্রুয়ারী আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




















