ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন খালেদুর রব মিঠু 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • 43
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। গত ১৯ ফেব্রুয়ারী (সোমবার) ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যার স্মারক নং- ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৪.৪৮৮৮। কমিটির সভাপতি হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু। সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিদ্যালয়ের প্রেরিত একপত্রের আলোকে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি হলেন, প্রাক্তণ সাংসদ মরহুম আব্দুর রব মিয়ার জৈষ্ঠ্যপুত্র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু (বোর্ড কর্তৃক মনোনীত), সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান তুহিন (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও অভিভাবক প্রতিনিধি ফাতেমা আক্তার (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনপত্র আজকে (মঙ্গলবার) হাতে পেয়েছি। এজন্য আমি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নবগঠিত কমিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন খালেদুর রব মিঠু 

আপডেট : ০৯:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪