ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কুকুরের কামড়ে ১০ জন আহত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • 42

চাঁদপুরের হাজীগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনকহারে বেড়েছে। 

গত বুধবার ২১ ফেব্রুয়ারি দুপুরে কুকুরের কামড়ে অন্তত ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

উপজেলা ও পৌরসভা এলাকার পাড়া-মহল্লায় এখন কুকুর আতঙ্ক বিরাজ করছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে,হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী,রায়চোঁ,টোরাগড়,মোহাম্মদপুর,কচুয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন।

কুকুরের কামড়ে আহতরা হলেন,পারভেজ (২০), টিটন(২২),জানে আলম (১২), নাহিদ (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাব্বির(১১), মো. জামালউদ্দিন (৪২), মো. মজিবুর রহমান (৩৩) ও অমর সূত্রধর (২৬)।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান,বুধবার  কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসতে শুরু করে। ঘটনার দিন দুপুর ১টা পর্যন্ত ৯ থেকে ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে কুকুরের কামড়ে ১০ জন আহত 

আপডেট : ০৫:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪