উদ্যোক্তা তৈরীর একটি প্রতিষ্ঠান নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্দোক্তাদের মিটঅপ সম্পন্ন।
২৩ শে ফেব্রুয়ারি ( শুক্রবার) সকাল ৯ টায় হাইমচর কলেজ মাঠে দিনব্যাপী উদ্যোক্তাদের মিটআপ অনুষ্ঠিত হয়।
উক্ত মিটআপে সভাপতিত্ব করেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব কামরুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন , ট্রেডমার্ক লিমিটেড এরস্বত্বাধিকারী কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সি এম হাসান সাহেব ।
আরো উপস্থিত ছিলেন, সম্মানিত কোর ভলেন্টিয়ারও মডারেটর জনাব আসাদুল ইসলাম আসাদ সাহেব, জনাব জামশেদ হোসেন বাপ্পি।
উপস্থিতি ছিলেন জেলা এম্বাসেডর জান্নাতুল মাওয়া, রফিকুল ইসলাম, শাহাদাত খান, মুহিত তালুকদার সাদিয়া মুহসিনাত আপিয়া, হারুন মোল্লা, সৈকত সহ ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ।
উক্ত মিটআপের প্রধান অতিথি জনাব সি এম হাসান বলেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছে, পড়াশোনার পাশাপাশি ছাত্রদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে।
এই সময় তিনি চাঁদপুরের প্রত্যেকটা কলেজে উদ্যোক্তা ক্লাব গঠন করার উপরে জোর আহ্বান জানান। একই সাথে এই ধরনের সংগঠনে সকলকে যোগদান করে উদ্যোক্তা হয়ে দেশের সেবা করার অনুরোধ জানান।
উক্ত মেটআপে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন লেবানন কান্ট্রি এম্বাসেডর শাহেদ খান সাহেব।
মিটআপের শেষে মিটআপ আয়োজক কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা এম্বাসেডর জান্নাতুল মাওয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটআপের সমাপ্তি ঘোষনা করেন।




















