ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে – উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ

হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের ১৪১নং বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে সোমবার (৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের সভাপতি খায়রুল বাসার জুয়েলের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
এসময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে।পড়ালেখাসহ সব কাজে  শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।
বিদ্যালয়ের সহ-সভাপতি লিটন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি,সহকারি উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) মনিরুল ইসলাম পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিদ্দিক আকবর শাহজান,পৌরসভার সাবেক কর নির্ধারক আবু ইউছুফ,কামরুল ইসলাম খান,আব্দুল লতিব খান, বিদ্যালয়ের শিক্ষক রাপেজা বেগম,কাজী তাসলিমা বেগম,প্রীতি রানী দেবনাথ,গোলাম হোসেন সুমন,মমতাজ আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে – উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ

আপডেট : ০৫:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪