ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে  ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, আজ দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামকস্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২)  নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪