যথাযোগ্য মর্যাদায় উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইনের উদ্যোগে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মরনে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ইউপি সচিব মকবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন।
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেতৈয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশার, তেতৈয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আবু হানিফ, ইউপি সদস্য ইউনুছ মিয়াসহ আরো অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের স্মরণে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাশার।




















