চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সিদ্ধিরগঞ্জে বসবাসকারীদের প্রাণের সংগঠন মতলব সোসাইটি। পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জস্থ সিদ্ধিরগঞ্জে মতলব সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ সোমবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে ইফতার মাহফিলে
সভাপতিত্ব করেন একেএম হারুনুর রশিদ।
উপস্থিত ছিলেন, আলী আজ্জম খান, মাসুদ রানা, আলাউদ্দিন, আনিছুর বারী, সোহাগ, সেলিম, ফয়সাল, মিজানুর রহমান, মিলন(হানিফ), শাহজাহান সরকার, আনিছুর রহমান, রুহুল আমিন, সফিকুল ইসলাম, মোস্তফা সরকার, নাজির উদ্দিন, সাংবাদিক মনিরুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন, মাওলানা আলমগীর হোসেন ।




















